Hi

১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন সোনাপুর বিআরটিসির ডিপোতে এই ঘটনা ঘটে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ জন দেখেছে

নোয়াখালী প্রতিনিধি | নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে একদল। এতে বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।

বুধবার রাত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১ বাস ছিল। রাত প্রায় আড়াইটার দিকে দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাসের উপরের অংশ আগুনে পুড়ে যায়। অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে চলে আসি। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ তদন্ত শেষে জানা যাবে।”

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখনও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুনের কারণ জানা যাবে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।”

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন সোনাপুর বিআরটিসির ডিপোতে এই ঘটনা ঘটে

আপডেট : ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫