
মেহেদী হাসান, রাঙামাটি | দীর্ঘ ৯ মাস আগে দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছে দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। তাদের আট দফা ন্যায়সঙ্গত দাবি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বাস্তবায়নের কোনো দৃশ্যমান পদক্ষেপ না আসায়
(৩ তারিখ:বুধবার সকালে ১০ টায়) সাপছড়ি প্রশাসনিক ও একাডেমি ভবন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি উপস্থিত ছিলেন
৮ম পর্ব থেকে উপস্থিত ছিলেন:
সম্রাট তালুকদার, ফয়সাল বিন ফারুক, রাকিবুজ্জামান
৬ষ্ঠ পর্ব থেকে:
আরিফুর রহমান, ওয়াহিদ হোসেন, শুভংকর দেবনাথ, রাকিব, সূর্য দে
৪র্থ পর্ব থেকে:
জোবায়ের আহমেদ, এনায়েতুল্লা, আসিফ, সঞ্জীব বড়ুয়া
২য় পর্ব থেকে:
আনাস, তাওসিফ, প্রতীক দে
শিক্ষার্থীরা জানান,আগের আন্দোলনের সময় কৃষি উপদেষ্টা তাদের আট দফা দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। কিন্তু সময়ের পর সময় পেরিয়ে গেলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।

ফয়সাল বিন ফারুক তার বক্তব্য বলেন
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পেশাগত উন্নয়ন নিয়ে সরকার যদি আন্তরিক হতো, তবে গত ৯ মাসে অন্তত একটি দাবিও বাস্তবায়ন বা অগ্রগতির চিহ্ন দেখতে পেতাম। আমরা আন্দোলন চাই না, চাই ন্যায্য অধিকার।”
শুভংকর দেবনাথ বলেন,
কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে মাঠপর্যায়ে সবচেয়ে বেশি সময় দেয় ডিপ্লোমা কৃষিবিদরা। অথচ তাদের সুযোগ–সুবিধা, পদমর্যাদা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্য চরমে। আমাদের দাবি পূরণ হলে কৃষি খাত আরো শক্তিশালী ও আধুনিক হবে।”

মেহেদী হাসান 










