Hi

১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটি তবলছড়িতে অগ্নিকাণ্ডে দুই দোকান ক্ষতিগ্রস্ত

  • মেহেদী হাসান
  • আপডেট : ০৯:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৯৬ জন দেখেছে

মেহেদী হাসান, রাঙামাটি |রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি হর্টিকালচার সেন্টার সংলগ্ন নারিকেল বাগান এলাকায় একটি সেমিপাকা টিনসেড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে রাঙামাটি ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. রাত ৩টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ প্রাপ্তির পরপরই রাঙামাটি ফায়ার স্টেশনের দুটি ইউনিট (১ম কল পানিবাহী, ২য় কল টানা গাড়ি) ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রাত ৪টা ৫ মিনিটে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মাত্র ৫ মিনিটের মধ্যেই রাত ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৪টা ৪৫ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা টিনসেড কাঠামোর একটি মোবাইল রিচার্জ দোকান ও একটি মুরগি বিক্রির দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। তবে দোকান থেকে ৫ লক্ষ টাকার সমপরিমাণ মালামাল ও সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। কাঠের সিলিং থাকায় আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্রসহ দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

অভিযান শেষে ভোর ৫টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট স্টেশনে প্রত্যাবর্তন করে। পুরো অভিযানের নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মোঃ মুর্শিদুল ইসলাম।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রাঙামাটি তবলছড়িতে অগ্নিকাণ্ডে দুই দোকান ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৯:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫