
মোঃ কামরান হোসেন, ময়মনসিংহ | সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বি এন পি চেয়ারম্যান পারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্হ্যতা কামনা করে ১৪৭ ময়মনসিংহ -৩ আসনের ধানের শীর্ষের ২০২৬ সালের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তা বাদী দল বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের নির্দেশনায় ১০ নং সিধলা ইউনিয়ন তাত্রাকান্দায় তাহার নিজ বাড়িতে দোয়ার আয়োজন করা হয়।
জননেতা খালেদা জিয়া— শুধু একজন রাজনীতিকের নাম নন; তিনি এক দৃঢ় নারীর প্রতীক, যিনি প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু রেখে নিজের অধ্যায় নিজেই লিখে গেছেন। ষড়যন্ত্র, অপবাদ আর ব্যক্তিগত শোকের পাহাড় পেরিয়েও যে স্বচ্ছতা ও মর্যাদার উচ্চতায় তিনি দাঁড়িয়েছিলেন—সেটি এখনো কারও পক্ষে ছুঁয়ে দেখা কঠিন।

তার নেতৃত্বে দল একসময় উচ্চশিখরে পৌঁছেছিল, কিন্তু দল কখনোই তার মতো দূরদৃষ্টিসম্পন্ন, আপোষহীন ও সাহসী হতে পারেনি—এটাই তার রাজনৈতিক ইতিহাসের ট্র্যাজেডি।
আজ তিনি অসুস্থ। তার জন্য আমরা দোয়া ও গভীর মানবিক প্রার্থনা করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
একদিন যখন তিনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন সেদিন ইতিহাস থমকে দাঁড়িয়ে ঘোষণা করবে: এক সময় বাংলাদেশে এক নারী ছিলেন, যিনি নক্ষত্রের মতো আলো দিয়ে পথ দেখিয়েছিলেন, আর সেই আলো নিভে গেলেও তার দীপ্তি থেকে যাবে অনন্ত আকাশে।
মোঃ কামরান হোসেন 










