Hi

১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের ধানের শীষের মনোনয়ন পরিবর্তন চান জাতীয়তাবাদী জেলে পরিবার

মোঃ কামরান হোসেন, ময়মনসিংহ |ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরন বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আসনটির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নদীতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেছেন গৌরীপুর উপজেলার কৃষকেরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামে পানিতে নেমে এমন ব্যতিক্রম পদ্ধতিতে এ প্রতিবাদ করেন।

ময়মনসিংহ-৩ আসনের মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয়ন দেয়ার দাবিতে এমন প্রতিবাদ করেন। এসময় তারা স্লোগান দেন ‘ধানের শীষে ভোট চাই মনোনয়ন পরিবর্তন চাই’। হিরণ ভাইয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই, ধানের শীষে ভোট চাই।

বেলতলী গ্রামের মৎস্যজীবী আব্দুস সালাম বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবড়তিনি ঢাকায় থাকেন। আমরা কখনো তাকে কাছে পাইনি। কিন্তু হিরন ভাই সবসময় আমাদের পাশে থেকেছেন। আপদ-বিপদে তাকে পাশে পেয়েছি। তাই আমরা হিরন ভাইয়ের পক্ষেই আছি।মৎস্যজীবী আবদুল হামিদ জানান, চার মাস আগে আমরা দুঃসময় পার করছিলাম। তখন হিরন ভাই নিজ উদ্যোগে আমাদের একটি বড় জাল কিনে দিয়েছিলেন। এই জাল দিয়ে ২৬টি পরিবার এখনজীবিকা নির্বাহ করি। সোয়াই নদীর তীরঘেঁষা
এলাকার জেলে আবু বক্কর সিদ্দিক বলেন, “২০১৮ সালের নির্বাচনে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের পক্ষে আমরা ভোট করেছি। কিন্তু ভোটের দিনে আওয়ামী লীগের লোকজন আক্রমণ করলে তিনি আমাদের ফেলে ঢাকায় পালিয়ে যান। এরপর আমরা মামলা-হামলার বোঝা বয়ে চলেছি বছরের পর বছর। দল থেকে মনোনয়ন দিয়েছেন ইকবাল সাহেবকে, কিন্তু আমাদের গরিব মানুষের মনোনয়ন হিরন ভাইয়ের জন্য।

জেলেরা আরোও বলেন বিএনপির পক্ষ থেকে মনোনয়ন এর টিকিট দিয়েছেন ইন্জিঃ ইকবাল হোসাইন কে ।তবে আমরা জনগন এটি মানি না, আমরা জনগন হিরন কে মনোনয়ন এর টিকিট দিবো জনগন এর হিরন সাহেব কে এমপি হিসেবে চাই।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের ধানের শীষের মনোনয়ন পরিবর্তন চান জাতীয়তাবাদী জেলে পরিবার

আপডেট : ০৯:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫