Hi

১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ২৭ কেজি ভারতীয় গাঁজা ও ভারতীয় পণ্য জব্দ করেছে ৪ বিজিবি

মোঃ আশরাফুল ইসলাম, ফেনী | ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বড় ধরনের অভিযানে ২৭ কেজি ভারতীয় গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় ব্লাউজ, বিস্কুটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে মাদক ও বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করছে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা জিএমহাট, চাঁদগাজী ও আশপাশের পয়েন্টে কড়াকড়ি নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে কিছু লোক মালামাল ফেলে পালিয়ে গেলে টহল দল তল্লাশি করে ২৭ কেজি গাঁজা, উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ব্লাউজ, বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট এবং আরও কিছু ভারতীয় পণ্য উদ্ধার করে।

জব্দকৃত মাদক ও পণ্যসমূহ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।”

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ সফল অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ২৭ কেজি ভারতীয় গাঁজা ও ভারতীয় পণ্য জব্দ করেছে ৪ বিজিবি

আপডেট : ০৫:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫