Hi

১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৭৪ জন দেখেছে

ফেনী ভয়েস 24 অনলাইন | সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি জানা গেছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২ বা ৩ জানুয়ারি ছয় বিভাগে একযোগে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছি।
ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আসন বিন্যাসসহ প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ জানান, ২ বা ৩ জানুয়ারি পরীক্ষা আয়োজনের বিষয়টি নিশ্চিত করে আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা আসন বিন্যাসসহ অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছি।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনও একই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি বছরের ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদে নিয়োগের জন্য ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ ধাপের আবেদনের সময়সীমা বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত। নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ

আপডেট : ০৫:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫