
মোঃ কামরান হোসেন, ময়মনসিংহ | ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আসনটির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেছেন গৌরীপুর উপজেলার কৃষকেরা।
গতকাল শনিবার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বেরাটি গ্রামে ফসলের মাঠে দাঁড়িয়ে শতাধিক কৃষক ক্রিকেটারের ভঙ্গিতে দাঁড়িয়ে এমন রিভিউ আবেদন করেন।

পরে কৃষকেরা হিরণসহ ২৪ নেতার বহিষ্কারাদেশ-৩ প্রত্যাহার ও ময়মনসিংহ-৩ আসনের মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয়ন দেয়ার দাবিতে ফসলের মাঠে ধানের আটি নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা স্লোগান দেন ‘ধানের শীষে ভোট চাই মনোনয়ন পরিবর্তন চাই’। হিরণ ভাইয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই, ধানের শীষে ভোট চাই।
কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক ফারুক আহমেদ বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মনোনয়ন না
দৈনিক আতংকের মনোনয়ন পরিবর্তনের দাবিতে
শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিন্তু এরমধ্যেই হিরণ ভাইসহ ২৪ জনকে বহিষ্কার করা হয়। তাই মনোনয়ন পরিবর্তন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমাদের এই কর্মসূচি। কৃষক মরজত আলী বলেন, গৌরীপুরে বিএনপি বলতে আমরা হিরণকে বুঝি। এই এলাকার মানুষ ধানের শীষের প্রার্থী হিসাবে হিরণকে দেখতে চায়।
কৃষক ফখর উদ্দিন বলেন, আমরা আমরা খেটে খাওয়া কৃষক মানুষ। আমাদের দাবি আদায়ের ভাষাও ভিন্ন। আমরা হিরণ ভাইকে ধানের শীষের প্রার্থী হিসাবে দেখতে চাই। আমাদের এই দাবির মধ্য দিয়ে ময়মনসিংহ আসনটি রিভিউ করা হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যাতে এই আসনটি রিভিউ করেন এটাই দাবি।

কর্মসূচিতে বক্তব্য দেন জিয়াউল হক শ্যমল, হারুন অর রশিদ, পাবেল মিয়া, বাবুল আকন্দ, মালেক মিয়া, ওয়াহাব মিয়া প্রমুখ। গত ৯ নভেম্বর গৌরীপুর উপজেলা সদরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এম ইকবাল হোসেনের সমর্থক মনোনয়নবঞ্চিত হিরণের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর আহাম্মদ তায়েবুর হিরণকে বহিষ্কার করা হয়।
মোঃ কামরান হোসেন 










