Hi

১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৩০ জন দেখেছে

ফেনী প্রতিনিধি | ফেনী সীমান্তে দুই দিনে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি জানিয়েছে।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এ-সব মালামাল জব্দ করা হয়েছে।

এর মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি পিস, পাঞ্জাবী, চকলেট, মদ ও কয়েকটি গরু রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ০১ কোটি ০৭ লক্ষ ৪৮ হাজার ১৭৫ টাকা।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, জব্দ-কৃত মালামাল সংক্রান্তে পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং মাদক সমূহ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫