Hi

১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার রায়ের পর বিএনপিপন্থি আইনজীবীদের মিষ্টি বিতরণ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২২১ জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক | মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকার নিম্ন আদালত এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে শতাধিক আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির কার্যালয় থেকে মিছিল বের করেন। মিছিলটি আদালত ভবনের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে আইনজীবীরা সহকর্মীদের মুখে মিষ্টি তুলে দিয়ে রায়ের প্রতি নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন। আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি কয়েকজন পথচারীকেও মিষ্টি দিতে দেখা যায়।

সমিতি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, ‘এই রায়ে জাতীয়তাবাদী আইনজীবীরা সন্তুষ্ট। আমরা মনে করি, বিচারটি নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।’ পরে তিনি ফোরাম সদস্যদের সঙ্গে মিষ্টি ভাগাভাগি করেন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

শেখ হাসিনার রায়ের পর বিএনপিপন্থি আইনজীবীদের মিষ্টি বিতরণ

আপডেট : ০৯:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫