Hi

০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৮০ জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক | রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা।
সোমবার (১৭ নভেম্বর) মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির দোকানে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, গোলাম কিবরিয়ার পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৯:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫