Hi

১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোররাতে ঢাকায় দুই বাসে আগুন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬১ জন দেখেছে

স্টাফ রিপোর্টার | রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুটি বাসই ভিক্টর পরিবহনের। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ‌এতে কেউ হতাহত হয়েছে এমন তথ্যও পাওয়া যায়নি।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ভোররাতে ঢাকায় দুই বাসে আগুন

আপডেট : ১১:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫