Hi

০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন প্রশাসক বা উপদেষ্টাকে ঢাকা সিটি কর্পোরেশনে বসতে দেওয়া হবে না’: ইশরাক

বিশেষ প্রতিনিধি | কোন প্রশাসক বা উপদেষ্টাকে ঢাকা সিটি কর্পোরেশনে বসতে দেওয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন কয়েকজন উপদেষ্টা পদত্যাগ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদি উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা আরও সংস্কার প্রয়োজন, এটা নিয়ে কেউ কথা বলছে না। এর সংস্কারের জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করব।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

কোন প্রশাসক বা উপদেষ্টাকে ঢাকা সিটি কর্পোরেশনে বসতে দেওয়া হবে না’: ইশরাক

আপডেট : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫