Hi

০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোকান দখলের অভিযোগ, তিন যুবদল নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি | জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজার থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মনোহারি ব্যবসায়ী নাজমুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৩ জুন) দুপুরে তাদের জামালপুর আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম ও যুবদল কর্মী সোহাগ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজারে সরকারি দোকান বন্দোবস্ত নিয়ে নাজমুল হাসান নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মনোহারি ব্যবসা করে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যুবদল নেতা হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম ও সোহাগ মিয়া তার দোকানটি দখলের হুমকি দিয়ে আসছিলেন।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

নাজমুল হাসান ছাড়তে না চাইলে তারা জোরপূর্বক দোকানটি দখল করে নেন। এ ঘটনায় নাজমুল হাসান মাদারগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর সেনাবাহিনীর সদস্যরা যুবদল নেতাদের সাবধান করেন এবং দোকানঘর ছেড়ে দিতে বলেন। কিন্তু সেনাবাহিনীর কথায় কর্ণপাত না করে দোকানটি দখলে রাখেন তারা। সোমবার দুপুরে যৌথ বাহিনী জোনাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মাদারগঞ্জ থানায় সোপর্দ করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, অবৈধভাবে দোকান দখলের অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

দোকান দখলের অভিযোগ, তিন যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ০১:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫