Hi

০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে বেরিয়েই হত্যার হুমকি, চরম আতঙ্কে রয়েছেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিনিধি | প্রশাসন কর্তৃক সরকারি খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় প্রতিপক্ষের লোকজনে বিএনপি নেতা আব্দুস সালাম মাঝিকে দায়ী করে কুপিয়ে জখম করেছে।
এ ঘটনায় থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামিরা জামিনে এসেই এবার বিএনপি নেতা সালামকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আসামিদের অব্যাহত হুমকির মুখে চরম আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও তার পরিবারের সদস্যরা।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ওই গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মাঝি অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে ধানডোবা এলাকায় সরকারি খাল দখল করে দোকান নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরোয়ার হাওলাদার।

খবর পেয়ে ১৮ মে খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। ঘটনার বিষয়ে আমি কিছু না জানলেও অবৈধ স্থাপনা উচ্ছেদে আমার হাত আছে বলে দায়ী করে ১৯ মে সকালে সরোয়ার ও তার সহযোগীরা হামলা চালিয়ে আমাকে (সালাম) কুপিয়ে জখম করে।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় গৌরনদী মডেল থানায় সরোয়ার, তার সহযোগী কাসেম ও রাজনসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অতিসম্প্রতি আসামিরা আদালত থেকে জামিনে আসে। পরবর্তীতে তারা আমার (সালাম) বাড়িতে এসে মামলা প্রত্যাহারের জন্য আমাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি প্রদর্শন করে।

হত্যার হুমকি দেওয়ার অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সরোয়ার হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

তবে সরোয়ারের ভাই দেলোয়ার হাওলাদার হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কাউকে হুমকি দেইনি। সালাম মাঝির অভিযোগের কোনো সত্যতা নেই।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হুমকির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

জামিনে বেরিয়েই হত্যার হুমকি, চরম আতঙ্কে রয়েছেন বিএনপি নেতা

আপডেট : ০৬:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫