Hi

১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসব ছেলেমানুষি আপনাকে মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু

নিজস্ব প্রতিবেদক | বিএনপি অন্তর্বর্তী সরকারের পাশে আছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ড. ইউনূস দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা করেন তিনি। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা সরকারের পাশে আছি। আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নাহিদের (এনসিপি নেতা) সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন, এসব ছেলেমানুষি আপনাকে মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না। আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান, আমরা এটি প্রত্যাশা করি।’

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

নির্বাচন এখন খুব জরুরি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, জনমনে সন্দেহ দূর করেন। জাতীয় ঐক্য সৃষ্টি করেন।’
অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি যমুনায় গিয়ে স্পষ্ট করে বলে এসেছে, সরকারের স্বচ্ছতার জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এ সরকারে থাকতে পারবে না। দুজনের কথা সরাসরি বলেছে। আরেকজন আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়।’

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

এসব ছেলেমানুষি আপনাকে মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু

আপডেট : ০৬:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫