Hi

০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের পাশে দাঁড়াতে প্রয়োজনে দেশে আসবেন পিনাকী-ইলিয়াস-কনক

ফেনী ভয়েস ডেস্ক | দেশের রাজনৈতিক অঙ্গনে দ্রুত ঘটতে থাকা ঘটনার মধ্যে সর্বশেষ সংযোজন–অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আজ শুক্রবার (২৩ মে) এ নিয়ে ফেসবুকে একটি ফটোকার্ড ছেড়েছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, লেখক, সোশ্যাল অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। পোস্টে পিনাকী লেখেন, ‘দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন।’

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সঙ্গে একের পর এক ঘটনা ঘটছে। এ ঘটনাপ্রবাহে সর্বশেষ সংযোজন––অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, এই খবর। এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে তিনি জানান, ইউনূসের পদত্যাগের সম্ভাবনার খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

এদিকে একই দিন সন্ধ্যায় বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি তোলে। এর আগে ঢাকায় বিক্ষোভ করেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ড. ইউনূসের পাশে দাঁড়াতে প্রয়োজনে দেশে আসবেন পিনাকী-ইলিয়াস-কনক

আপডেট : ০৫:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫