Hi

০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্ডা ভেবে গুইসাপ উদ্ধার

রংপুর প্রতিনিধি | রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে একটি গুইসাপ আটকের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার সুখানপুকুর এলাকার আবু নাঈম রাহাদের বাড়ির গোয়ালঘর থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে স্থানীয়রা একটি প্রাণী দেখে আতঙ্কিত হয়ে সেটিকে সান্ডা ভেবে ধরে ফেলেন এবং গোয়ালঘরে আটকে রাখেন। প্রাণীটি দেখতে সান্ডার মতো হওয়ায় বিভ্রান্তি তৈরি হয় এবং এলাকার মানুষ আতঙ্কে পড়ে।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

ঘটনার খবর পৌঁছায় ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেলের কাছে। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে প্রাণীটির প্রকৃত পরিচয় জানান ও বিভ্রান্তি দূর করেন। এরপর গুইসাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

মাহমুদুল হাসান সোহেল বলেন, গুইসাপ পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। এটি সান্ডা নয় এবং মানুষের কোনো ক্ষতি করে না। তাই কেউ এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

জনপ্রিয়

দাগনভূঞার জাল টাকা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সান্ডা ভেবে গুইসাপ উদ্ধার

আপডেট : ০৫:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫