Hi

০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কার প্রেমে পড়েছেন মাহি, চাইলেন একটু আদর

বিনোদন ডেস্ক | চলচ্চিত্রের কোনো খবরে নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সামাজিক মধ্যমে তিনি সক্রিয়। সন্তান হওয়ার পর স্বামী রাকিবের সঙ্গে বিচ্ছেদে কিছুটা মুষড়ে পড়েছিলেন। তবে এরপর স্বাভাবিক।
সামাজিক মাধ্যমে ব্যক্তিগত নানা অনুভূতিই প্রকাশ করেন অভিনেত্রী। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে বিনোদন পাড়ায় এবং নেটিজেনদের মাঝে।

সেই স্ট্যাটাসে নায়িকা লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। এই ছোট্ট কিন্তু আবেগঘন বাক্যটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এই পোস্টটি মাহির ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। জানতে চাইছেন কেউ কেউ, কার কাছে আদর চাইছেন মাহি?ভক্তদের একাংশ মনে করছেন, এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি হয়তো তার জীবনের শূন্যতা, একাকীত্ব প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে। কেউ আবার নায়িকা নতুন প্রেমে মজেছেন বলেও দাবি করছেন।

তবে মাহি নিজে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে তৈরি করেছে নানা প্রশ্ন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

কার প্রেমে পড়েছেন মাহি, চাইলেন একটু আদর

আপডেট : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫