Hi

১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় এবারও দুর্ভোগ কমেনি, অতিরিক্ত ভাড়ার সঙ্গে চলছে চাঁদাবাজি : রিজভী

ফেনী ভয়েস ডেস্ক | বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আমলের মতো কষ্ট না হলেও ঈদযাত্রায় এবারও দুর্ভোগ কমেনি। অতিরিক্ত ভাড়ার সঙ্গে এখনও চাঁদাবাজি ও আগের শাসনামলের দখলদারিত্বের চিত্র এবং আইনের শাসনের অভাব স্পষ্ট।

আজ শুক্রবার (৬ জুন) দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী আহমেদ বলেন, ‘সরকারের প্রতি জনগণ বিশাল কিছু প্রত্যাশা করে না, কিন্তু জনগণ চায় আইনের শাসন, আদালত কর্তৃক ন্যায় বিচার, দুষ্টের দমন কিংবা শিষ্টের পালন।

আওয়ামী আমলে গণতন্ত্রকামী মানুষকে আইন-আদালতের হৃদয়শূন্য নির্মম প্রবঞ্চনা ও কপটতার শিকার হতে হয়েছে। বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ও ভোগান্তি কমবে।’‘কিন্তু এবারের ঈদেও গত তিনদিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছতে ৫ থেকে ১০ ঘণ্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে।’

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ সকাল থেকে ২০ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা, এ এক চরম দুর্ভোগ। এর ওপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়।’

তিনি অভিযোগ করেন, ‘দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখো মানুষের কাছ থেকে। এখনও চারদিকে ফ্যাসিস্ট আমলের দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস দেখতে পাওয়া যাচ্ছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ঈদযাত্রায় এবারও দুর্ভোগ কমেনি, অতিরিক্ত ভাড়ার সঙ্গে চলছে চাঁদাবাজি : রিজভী

আপডেট : ০৬:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫