Hi

০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার | সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৫ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এ তথ্র নিশ্চিত করেছেন।

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে রাজধানীর চানখারপুলে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইশৃঙ্খলা বাহিনী। চাইনিজ রাইফেলের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণির শিক্ষার্থী আনাসসহ ৬ জন। তদন্ত রিপোর্ট যাচাই বাছাই শেষে রোববার (২৫ মে) আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এরমধ্য দিয়ে জুলাই-আগস্ট হত্যার প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হলো।

এদিন শুনানির শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন, চানখারপুলের এ হত্যায় সরাসরি নির্দেশ দিয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমারচক্রবর্তীসহ অন্য ৭ আসামি মাঠপর্যায়ে হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন। আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

এদিন, শেখ হাসিনাসহ দুজনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি-এ বক্তব্যের ব্যাখ্যা না দেয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন করেন চিফ প্রসিকিউটর।
এদিকে আশুলিয়ায় ৫ আগস্ট ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্ত শেষ হয়েছে বলে জানায় প্রসিকিউশন। তবে কিছু ফুটেজের ফরেনসিক করার জন্য ফের ৪ সপ্তাহ সময় চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

এবার হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আপডেট : ০৬:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫