Hi

১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিএনপিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডেকেছে ড. মুহাম্মদ ইউনুস

ফেনী ভয়েস ডেস্ক | চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার (২৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তার কার্যালয়ে ডেকেছেন।

শুক্রবার (২৩ মে) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সাথে দেখা করতে চান।’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা এখনো তাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা বলেছি, দেখা করতে যাব কিনা, তা শনিবার জানাব।’
এর আগে তিনি আরও জানান, ‘বিএনপি গত ১৯ মে থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।’

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল শনিবার (২৪ মে) বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মে) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে লিখেন, ‘প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

আজ বিএনপিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডেকেছে ড. মুহাম্মদ ইউনুস

আপডেট : ০৭:২৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫