Hi

০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার | নাটোরে মহাসড়কের গাড়ি থামিয়ে পুলিশ পরিচয়ে দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পান ব্যবসায়ীরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)।

পান ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া থেকে নাটোরের দত্তপাড়া পান মোকামে পান আনেন তারা। এরপর দুজনে মিলে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। পরে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাদের গতিরোধ করে। এসময় তারা পুলিশ পরিচয়ে প্রথমে তাদের পিস্তল দেখিয়ে এবং পরে ছুরি ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

এদিকে ছিনতাই কার্যক্রমের একটি ভিডিও পান ব্যবসায়ী বেল্লাল ধারণ করে রাখেন। যেখানে ছিনতাইকারী দুর্বৃত্তদের দেখা যায়। শনিবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এবিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, গাড়ি থামিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরে এটা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের ভেতরে তাদেরকে আইনের আওতায় আনতে পারব।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১১:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫