
বিনোদন প্রতিনিধি | ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে ঢাকার গুলশান থানায় দায়ের করা হত্যা প্রচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার বেদনের শুনানি নিয়ে বুধবার (৭ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দু সলাম সাত দিনের রিমান্ড শেষে সিদ্দিককে আদাতে হাজির করে অভিনেতাকে কারাগারে আটক রাখারআবেদন করেন। পরে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে গুলশান থানার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন গণমাধ্যমকে জানান, “রিমান্ড শেষে তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানো হয়েছে।” গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড এলাকা থেকে সিদ্দিককে আটক করে একদল যুবক। পরে তারা তাকে মারধরের পর রমনা থানায় হস্তান্তর করে। রমনা থানা পুলিশ পরবর্তীতে তাকে গুলশান থানায় স্থানান্তর করে। ৩০ এপ্রিল আদালত সাতদিনের রিমান্ডে নেয় পুলিশের আবেদনের ভিত্তিতে।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন
২০২৪ সালের ১৯ জুলাই, রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। ওই ঘটনায় ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। পরে তিনি গুলশান থানায় মামলা করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়। এই মামলার একটি ধারায় সিদ্দিকুর রহমানের নাম উঠে আসে। গুলশান থানার ওসি মাহমুদুর রহমান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্দিকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সেই ভিত্তিতেই তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
উল্লেখ্য, প্রয়াত অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন সিদ্দিক। যদিও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি। নির্বাচনের সময় ফেসবুক লাইভে এসে “মন ভালো করতে দুবাই যাওয়ার ঘোষণা” দিয়েও আলোচনায় ছিলেন তিনি। পরবর্তীতে দ্বাদশ সংসদ নির্বাচনেও ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচনী মাঠে নামা হয়নি তার।


রিপোর্টার নাম: 

























