
ফেনী প্রতিনিধি | ফেনীতে ডিবি পুলিশের অভিযানে পুলিশ সুপার,হাবিবুর রহমান সার্বক্ষণিক নির্দেশনায় অতিঃপুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস),সাইফুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে এবং ফেনী জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার-ইন-চার্জ,মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে ৬ তারিখ রাত ৩টা ৩০ মিনিটের সময় ফেনী জেলার গোয়েন্দা শাখা(ডিবি) এর বিশেষ ২ নং টীমের সদস্যগন এসআই শাহাবুদ্দিন,এসআই নুর সোলেমান, এএসআই সরোয়ার এএসআই নাছির উদ্দীন কং ৭৮৯ মোশারফ,কং ৩৫৫ জাহাঙ্গীর আলম গন ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর নামক স্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় বাস নং-ঢাকা মেট্রো-ব-১২-২৫৪২ দোয়েল এসি স্লিপার কোচ এ তল্লাশী করাকালে ডি ২ সিটে বসা মোঃ রুবেল মৃধাকে তল্লাশীকালে তার হাতে থাকা শপিং ব্যাগের ভিতর হইতে মোট ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত লোকজনের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন
প্রতি পিস ইয়াবা ট্যাবলেট এর অবৈধ বাজারমূল্য ৩০০টাকা করিয়া সর্বমোট মূল্য ৩,৯০,০০০/- টাকা।
এই সংক্রান্তে আসামীর বিরুদ্ধে ফেনী সদর থানার মামলা নং-১৪,তাং-০৬/০৫/২০২৫ইং,ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।

রিপোর্টার নাম: 









