Hi

০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতার পদ স্থগিত

ফেনী প্রতিনিধি | ফেনী সরকারি কলেজ গেটে ভাসমান অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হয়েছে।
রোববার (৪ মে) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ সিদ্ধান্ত নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ এপ্রিল ফেনীর সময়’র চিফ রিপোর্টার আরিফ আজমের সঙ্গে অসৌজন্য আচরণ করার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হলো।
জানা যায়, স্থানীয় ফেনীর সময় পত্রিকায় ‘ফেনী কলেজ গেটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুব্ধ হয়ে সাংবাদিক আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেন। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

এছাড়া জিল্লুর বিরুদ্ধে শহরের এক ক্লিনিক মালিকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপর এক যুবক থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠে। তার হুমকির মুখে কলেজের এক কর্মচারী প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানা গেছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতার পদ স্থগিত

আপডেট : ০৯:২৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫