Hi

০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের দাবিতে নোয়াখালীতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ

নোয়াখালী প্রতিনিধি | ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে চলছে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি।

রোববার (৪ মে) সকাল ৬টা থেকে মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা রেললাইনে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম ফেনী ভয়েসকে বলেন, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।

অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ফেনী ভয়েসকে বলেন, আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ কোনো অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ৪৮ ঘণ্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।
মো. আসাদুজ্জামান নামের এক যাত্রী ফেনী ভয়েসকে বলেন, আমরা দাবির পক্ষে একমত তবে ভোগান্তির মধ্যে আছি। আমরা জরুরি কাজে যেতে পারছি না। দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান ফেনী ভয়েসকে বলেন, ৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় আছি।

এবিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ফেনী ভয়েসকে বলেন, আমরা বিষয়টি মিয়ে ঊর্ধ্বতন কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ট্রেনের দাবিতে নোয়াখালীতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ

আপডেট : ০৮:৩২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫