Hi

০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা ইউরিয়া সার

টেকনাফ প্রতিনিধি | মিয়ানমারের রাখাইনে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা।
শুক্রবার (২ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন- অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ১ মে কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি।
ফলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। কিন্তু বোট সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করা হয়।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

পরবর্তীতে জব্দ করা সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। আর আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা ইউরিয়া সার

আপডেট : ০৪:২৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫