
ফেনী প্রতিনিধি: ফেনীর বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার সেল ইউনিট। রোববার (১১ অক্টোবর) উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার সেল ইউনিট।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মালিকেরা। ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় পুলিশ সুপারসহ জেলা পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
মোবাইল ফোন উদ্ধারের এ কার্যক্রমে ফেনী জেলা পুলিশের সাইবার সেল ইউনিটের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র: পুলিশ মিডিয়া সেল, ফেনী।
রিপোর্টার নাম: 









