Hi

০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে এ এন এম নুরুল আমিন ও এম এ কাজী আজিম

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ জন দেখেছে

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক গণকণ্ঠের ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি এ এন এম নুরুল আমিনকে আহ্বায়ক এবং জাতীয় দৈনিক সরেজমিনের ফেনী জেলা প্রতিনিধি এম এ কাজী আজিমকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ দেওয়ানী কমিটিটি অনুমোদন করেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খান-এর নির্দেশনা অনুযায়ী গঠিত এ আহ্বায়ক কমিটিকে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের নিবন্ধন নম্বর গভ: রেজি: নং- ৯৮৭৩৬/১২।

নবনির্বাচিত আহ্বায়ক এ এন এম নুরুল আমিন ও সদস্য সচিব এম এ কাজী আজিম তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ছাগলনাইয়া উপজেলার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

জনপ্রিয়

ছাগলনাইয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে এ এন এম নুরুল আমিন ও এম এ কাজী আজিম

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ছাগলনাইয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে এ এন এম নুরুল আমিন ও এম এ কাজী আজিম

আপডেট : ০৩:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬