Hi

১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাগাজীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে পিটিয়ে জখম

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ জন দেখেছে

সোনাগাজী প্রতিনিধি | ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহ আলম সুমন (৪২) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভোরবাজারের ইত্যাদি স্টোর এর সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত শাহ আলম সুমন হাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সুমনের ওপর ১০ থেকে ১২ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। আহত সুমনের দাবি—যুবদল নেতা সোহাগ, সিএনজি সোহাগ, রাকিব ও তাহসিনসহ ১০-১২ জন মিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

হামলার পর সুমনের ভাতিজা কাজী ইউসুফ তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া সুলতানা লোপা বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সোনাগাজীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে পিটিয়ে জখম

আপডেট : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬