Hi

১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে গৃহবধূর বিরুদ্ধে ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ

সদর প্রতিনিধি, ফেনী | ফেনীতে সুলতানা আক্তার সুমি (২২) নামে এক গৃহবধূর বিরুদ্ধে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন, মামলা-মোকদ্দমায় জড়ানোর হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ ঘটনায় ফেনী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাসনা ভানু (৬৩)। অভিযোগে সুলতানা আক্তার সুমিসহ আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে হাসনা ভানু নিজ বাসায় না থাকার সুযোগে সুলতানা আক্তার সুমিসহ কয়েকজন ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, তার প্রায় ১০ ভরি এবং তার ছেলের প্রায় ৫ ভরি—মোট ১৫ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যাচ্ছে না। অভিযোগে এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া মূল্যবান কাপড়চোপড় ও বিভিন্ন উপহারসামগ্রীও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজনের মাধ্যমে যোগাযোগ করা হলে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ নিয়ে গত ৮ আগস্ট অভিযুক্তদের বাড়িতে একটি আপস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে স্বর্ণালঙ্কার নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে দাবি করেছেন বাদী।

বাদীর অভিযোগ, বৈঠকের পর থেকে তাকে ও ঘটনার সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় বাদী ও তার পরিবারের সদস্যরা নিজেদের জানমাল ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিখোঁজ স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধারের পাশাপাশি ভয়ভীতি ও হুমকির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী সদর থানার কাছে আবেদন জানিয়েছেন হাসনা ভানু।

তবে অভিযোগে উত্থাপিত এসব তথ্যের বিষয়ে অভিযুক্ত সুলতানা আক্তার সুমি বা অন্য বিবাদীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয়

ছাগলনাইয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে এ এন এম নুরুল আমিন ও এম এ কাজী আজিম

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে গৃহবধূর বিরুদ্ধে ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট : ০২:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬