
রাকিব হোসেন, ফেনী | ফেনীর লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মিন্টু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মিন্টুর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে ফেনীবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তাঁর বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ কঠিন সময়ে সবার দোয়া ও প্রার্থনা তাঁর পরিবারের জন্য বড় আশ্রয় হয়ে উঠেছে।
বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মিন্টুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য ফেনীবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছে তাঁর পরিবার।

রাকিব হোসেন 









