
মো: শামসু উদ্দিন, জাফর | জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফেনীর ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটি সবুজ, সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের মতবিনিময় সভা পরিচালনা করেন ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন আহসান উলাহ পাহাদ, নূরুল আফসার, সমাজী কালাম সাহেব, চৌধুরী সাহেব, সায়েদ সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। বক্তারা বলেন, “একটি গাছ, একটি প্রাণ”—এই প্রত্যয়কে ধারণ করে সবুজ বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার সম্মিলিত অঙ্গীকার।
আয়োজকদের মতে, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মো: শামসু উদ্দিন, জাফর 









