Hi

১১:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তরুণ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে সরকারের প্রতিশ্রুতি

বাংলাদেশ স্কাউটসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: তরুণদের জন্য নতুন সম্ভাবনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৮:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৪ জন দেখেছে

বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্কাউটস প্রতিনিধি দল সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী স্কাউটিং আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ ও চরিত্র গঠনে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সরকারের পক্ষ থেকে স্কাউটিং কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয়

‘ললনা’ খ্যাত শেখ সাদীর নতুন পরিচয়—অভিনেতা হিসেবে যাত্রা শুরু

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

তরুণ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে সরকারের প্রতিশ্রুতি

বাংলাদেশ স্কাউটসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: তরুণদের জন্য নতুন সম্ভাবনা

আপডেট : ০৮:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬