Hi

০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
হজযাত্রা শুরু: প্রথম ফ্লাইটে ৪১৯ যাত্রী, মোট ১৪টি ফ্লাইটে যাত্রা শুক্রবার রাতেই

ঢাকা-জেদ্দা প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে, শুরু হচ্ছে হজ মৌসুম ২০২৬

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ১১:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ জন দেখেছে

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইট আগামী শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা ছাড়বে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদিয়া এয়ারলাইন্স ৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করবে।

২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন।

এরই মধ্যে হজ ব্যবস্থাপনা কার্যক্রমে অংশ নিতে সৌদি আরবে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম পৌঁছেছে। প্রি-হজ ফ্লাইট কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইট পরিচালিত হবে।

হজ ব্যবস্থাপনা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে বিদ্যুৎ সংকট: লোডশেডিংয়ে সেবা কার্যক্রম বিপর্যস্ত

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

হজযাত্রা শুরু: প্রথম ফ্লাইটে ৪১৯ যাত্রী, মোট ১৪টি ফ্লাইটে যাত্রা শুক্রবার রাতেই

ঢাকা-জেদ্দা প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে, শুরু হচ্ছে হজ মৌসুম ২০২৬

আপডেট : ১১:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬