
লক্ষ্মীপুরে গণভোটের আলোকে জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোট।শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির অভিযোগ তুলে বলেন, জনগণ গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত দিয়েছে তা দ্রুত কার্যকর করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সরকার জনরায় বাস্তবায়নে সময়ক্ষেপণ করছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।
সমাবেশে বক্তারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করা হয় বলে জানা গেছে।
শাহনেওয়াজ হোসেন রাহাত 



















