
সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার রক্ষার ঢাল হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ সায়েম।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, আবাসন সমস্যার সমাধান এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাব্বির আহমেদ সায়েম আরও বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মেধাভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের সংগঠিত করে একটি ইতিবাচক ও গঠনমূলক ছাত্ররাজনীতি গড়ে তোলার আহ্বান জানান।
তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদলের কার্যক্রমে তিনি আজীবন যুক্ত থাকতে চান এবং শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মোঃরফিকুল ইসলাম, সিরাজগঞ্জ 


















