Hi

০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন আটক

জেলা প্রতিনিধি | ফরিদপুর:- ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন শিকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে।

তিনি ভাঙ্গা থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার আসামি। এছাড়া চাঁদাবাজিসহ তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মধ্যপাড়া এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ঘটনার পরেরদিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মামলা করেন। এ মামলায় মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪০-৫০ জনকে আসামি করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিয়া বাজার থেকে মামুন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন আটক

আপডেট : ০৭:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫