Hi

০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরামে ছাত্রশিবির কর্মীকে লাঞ্ছিতের অভিযোগ; এলাকাছাড়া ও গুমের হুমকি

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৩ জন দেখেছে

ফেনী প্রতিনিধি |ফেনীর পরশুরাম উপজেলায় এক ছাত্রশিবির কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা রাজুর বিরুদ্ধে। রোববার (২২ ফেব্রুয়ারি) ইফতারের পর উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার শেষে শালধর বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ছাত্রশিবির কর্মী ইফাজ। এ সময় পথরোধ করে তাকে ডেকে নেন যুবদল নেতা রাজু। প্রত্যক্ষদর্শীদের দাবি, কথাকাটাকাটির একপর্যায়ে তাকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয় এবং পরে শারীরিকভাবে মারধর করা হয়।

হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত রাজু দ্রুত সটকে পড়েন। আহত ইফাজকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানানো হয়েছে।

পরশুরাম থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পরশুরামে ছাত্রশিবির কর্মীকে লাঞ্ছিতের অভিযোগ; এলাকাছাড়া ও গুমের হুমকি

আপডেট : ০১:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬