Hi

০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উপজেলা তাঁতি দলের আনন্দ মিছিল

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৯৮ জন দেখেছে

মাধবপুর (হবিগঞ্জ) | দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা তাঁতি দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাধবপুরের মুক্তিযুদ্ধ চত্বরে আয়োজিত এ মিছিলে উপজেলা তাঁতি দলের নেতাকর্মীরা অংশ নেন।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কামাল মিয়া ও সদস্য সচিব বশির উল্লাহ পাঠান। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাদেক, হুমায়ন আহমেদ, মিজান আলী, খলিল মিয়া,মাজহারুল হক (লিটন)
তারেক মুল্লা ও জমির আলীসহ উপজেলা তাঁতি দলের অন্যান্য নেতাকর্মীরা।

মিছিলটি মুক্তিযুদ্ধ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র ও রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মাধবপুরে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উপজেলা তাঁতি দলের আনন্দ মিছিল

আপডেট : ০৯:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫