Hi

০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে এনসিপির মশাল মিছিল, হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

  • আশরাফুল ইসলাম
  • আপডেট : ০৯:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ জন দেখেছে

আশরাফুল ইসলাম, ফেনী |শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফেনীতে এনসিপির মশাল মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফেনী জেলা শাখার উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মশাল মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ অনুষ্ঠিত মশাল মিছিলটি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিল শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জুলাই গণহত্যা ও শহীদ শরীফ ওসমান হাদিকে ঘিরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, জুলাই গণহত্যা এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত ভারত থেকে দেশে প্রত্যাবর্তন করে বিচার নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার, নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ এবং সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জোর দাবি জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে এনসিপির মশাল মিছিল, হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

আপডেট : ০৯:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫