Hi

০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে যুবকের মৃত্যু

  • মেহেদী হাসান
  • আপডেট : ০৬:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ জন দেখেছে

মেহেদী হাসান, ফেনী |রাঙামাটি জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক একটি রিসোর্টে বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মোঃ ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার বাসিন্দা মোঃ ওয়াসিমের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কাপ্তাই লেকে সাঁতার কাটতে নামেন মোঃ ইফরাত। এ সময় তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

সংবাদ পাওয়ার পরপরই রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা অভিযান পরিচালনার পর সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ডুবুরি সজীব, এমরান ও নুরুল ইসলামের সহায়তায় কাপ্তাই লেক থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রিসোর্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে যুবকের মৃত্যু

আপডেট : ০৬:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫