Hi

০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী রিপোর্টার্স ইউনিটির-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন

  • রাকিব হোসেন
  • আপডেট : ১২:০০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১০১ জন দেখেছে

রাকিব হোসেন, ফেনী |ফেনী রিপোর্টার্স ইউনিটির-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার, বাসস’র ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এবং এটিএন নিউজ ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন খাঁন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, সব পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন, মোহা. আলমগীর চৌধুরী ও তৌহিদুল ইসলাম তুহিন।

কমিটির নির্বাচিত অপরাপর সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন), যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাফেল আহমদ নিলয় (দেশ টিভি) ও জসিম উদ্দিন ফরায়েজী (গাজী টিভি), কোষাধ্যক্ষ মো. শফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি), দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা), প্রচার সম্পাদক আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন ও দৈনিক রূপালী বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক তানজিদ উদ্দিন শুভ (ফেনীর প্রত্যয়), সাহিত্য সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী (দৈনিক ইত্তেফাক), সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ)।

কমিটির নির্বাহী সদস্য হয়েছেন, শুকদেব নাথ তপন (সাপ্তাহিক ফেনীর আলো), আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), যতন মজুমদার (দৈনিক যুগান্তর), আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময় ও নয়া শতাব্দী), মো. ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) ও নুর উল্যাহ কায়সার (দৈনিক বণিক বার্তা ও দৈনিক স্টার লাইন)।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনী রিপোর্টার্স ইউনিটির-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন

আপডেট : ১২:০০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫