
মেহেদী হাসান, রাঙামাটি |আজ ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম লংগদু থানা পরিদর্শন করেন। থানা প্রাঙ্গণে পৌঁছালে লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান। পরে লংগদু থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা, জনসেবা প্রদান, ফোর্সের শৃঙ্খলা, কল্যাণ এবং থানা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। থানায় রক্ষিত রেজিস্টারসমূহ পর্যালোচনা শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যের সমস্যা ও অসুবিধা মনোযোগসহকারে শুনে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব লংগদু উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) জনাব মাহমুদুল হাসান, ওসি লংগদুসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনির হোসেন 










