Hi

১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে চেম্বারের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা সভা

  • মেহেদী হাসান
  • আপডেট : ০৭:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৭২ জন দেখেছে

মেহেদী হাসান, রাঙামাটি |আজ ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সভায় রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর সভাপতি জনাব মোঃ মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ জেলার সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তাঁদের মতামত প্রদান করেন।

পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব বলেন,
“ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পুলিশ প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। জননিরাপত্তা, সুষ্ঠু ব্যবসা পরিচালনা, বাজার ব্যবস্থাপনা এবং অপরাধ দমনে রাঙামাটি জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে নিরাপদ, শান্তিপূর্ণ ও ব্যবসাবান্ধব রাঙামাটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম উপস্থিত ছিলেন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

বাজার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে চেম্বারের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা সভা

আপডেট : ০৭:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫