Hi

১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে শান্তি, উন্নয়ন ও সুশাসন—জামায়াতের ভিশন তুলে ধরে মাঠে এড. মোখতার আহমেদ

  • মেহেদী হাসান
  • আপডেট : ০৬:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ জন দেখেছে

মেহেদী হাসান রাঙামাটি | রাঙামাটি ২৯৯নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমেদ

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, সমস্যাবলী শোনা এবং সাংগঠনিক প্রচারণার অংশ হিসেবে তিনি বাজার, ঘরবাড়ি ও পাড়া-মহল্লায় ব্যাপক ঘুরে বেড়ান।

গণসংযোগকালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। পাহাড়ে দীর্ঘদিনের অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করে সমন্বিত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। উন্নয়ন হবে সমতাভিত্তিক; পাহাড়ের মানুষ বৈষম্যের শিকার হবে না।

তিনি আরও বলেন, বিলাইছড়ি–কাপ্তাইসহ সমগ্র রাঙামাটি জেলায় রাস্তা, সেতু, কালভার্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা ও অবহেলিত এলাকা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে সকল মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও তিনি ব্যক্ত করেন।

দিনব্যাপী এই গণসংযোগে এডভোকেট মোখতার আহমেদ বিলাইছড়ি বাজার, ধুপ্পারছড়, দিঘলছড়ি এবং বিকেলে কেংড়াছড়ি বাজার ও কেংড়াছড়ি পূর্ব পাড়াসহ বিভিন্ন এলাকায় পথসভা ও মতবিনিময় করেন।

এ সময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলিম, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, বিলাইছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মো. মাহামুদ হোসাইন।

গণসংযোগে এলাকার হেডম্যান, কার্বারী, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন, যারা প্রার্থীকে নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা জানান।

দিনব্যাপী এই প্রচারণা বিলাইছড়ি ও আশপাশের এলাকায় এক প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পাহাড়ে শান্তি, উন্নয়ন ও সুশাসন—জামায়াতের ভিশন তুলে ধরে মাঠে এড. মোখতার আহমেদ

আপডেট : ০৬:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫