Hi

১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ফুলগাজী থানায় নতুন ওসি এস এম মিজানুর রহমানের

মোঃ আশরাফুল ইসলাম, ফেনী | ফেনীতে ফুলগাজী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম মিজানুর রহমান। গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।

এস এম মিজানুর রহমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সন্তান তিনি ২০০৯ সালে কক্সবাজার সদর থানায় যোগদানের মাধ্যমে পুলিশ বাহিনীতে তাঁর কর্মজীবন শুরু করেন শিক্ষাজীবনে তিনি ১৯৯৬ সালে এসএসসি উত্তীর্ণ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ফুলগাজীতে যোগদানের পূর্বে তিনি সর্বশেষ নোয়াখালীর সেনবাগ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর, সাংবাদিক দের কে, দেওয়া এক সাক্ষাৎকারে নবাগত ওসি তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন “অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, যত প্রভাবশালীই হোক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটিই আমাদের মূল দায়িত্ব।”

তিনি পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন,

“ফুলগাজীবাসী যেন শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারে—এমন পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ। যেকোনো প্রয়োজনে ফুলগাজীর মানুষ পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত।”

নতুন ওসির যোগদানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা আশা করছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ লুৎফর রহমানকে নোয়াখালীর চর জব্বার থানায় বদলি করা হয়েছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ফুলগাজী থানায় নতুন ওসি এস এম মিজানুর রহমানের

আপডেট : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫