Hi

১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ১২ থানার ওসিদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • মেহেদী হাসান
  • আপডেট : ০৬:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৮০ জন দেখেছে

মেহেদী হাসান, রাঙামাটি |আজ বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর ২০২৫) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার ১২ (বার) থানার সকল অফিসার ইনচার্জ (ওসি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম–এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের বক্তব্যে রাঙ্গামাটি জেলা পুলিশের সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাঙ্গামাটিতে দায়িত্ব পালনকালে তৈরি হওয়া স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ভবিষ্যতেও রাঙ্গামাটি জেলা পুলিশের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম তাঁর বক্তব্যে বিদায়ী ওসিদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন,
“রাঙ্গামাটির মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জেলায় দায়িত্ব পালন করা গৌরবের বিষয়। বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন।”

অনুষ্ঠানের শেষ পর্বে পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিদায় সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন—

জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল), জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), জনাব মোজ্জামেল হক, সহকারী পুলিশ সুপার (এসএসএফ)

বিভিন্ন ইউনিট ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রাঙ্গামাটিতে ১২ থানার ওসিদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট : ০৬:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫