
মেহেদী হাসান, রাঙামাটি |আজ ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশের এক সদস্যকে এ ব্যাজ পরানো হয়।
পদোন্নতি পাওয়া মোহাম্মদ শামীম (এএসআই-নিরস্ত্র)–কে নবনীয়ুক্ত এসআই (নিরস্ত্র) পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি দায়িত্ব আরও বৃদ্ধি করে। দেশের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজে মনোনিবেশ করার নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাঙ্গামাটি পার্বত্য জেলা।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের সেবা এগিয়ে নিতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মেহেদী হাসান 










